প্রাণী কল্যাণ ও গবেষণা কেন্দ্র নির্মাণ করবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ২১:৫০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২১:৫০

ঢাকা শহরের পোষা ও বন্য প্রাণী সংরক্ষণ, চিকিৎসা, আশ্রয়, যত্ন ও গবেষণার জন্য ভালো কোনও প্রতিষ্ঠান নেই। ফলে বেওয়ারিশ কুকুরের মতো প্রাণীদের জলাতঙ্কের টিকা ও বন্ধ্যাকরণ না হওয়ার ফলে জনগণকে এর উপদ্রব পোহাতে হচ্ছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজধানীতে একটি প্রাণী কল্যাণ ও গবেষণা কেন্দ্র নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এ কেন্দ্রটি স্থাপনে গত ২৭ অক্টোবরের করপোরেশন সভায় বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছে।

মেয়র বলেন, ‘ঢাকা শহরে পশুপাখি, বিশেষ করে বেওয়ারিশ কুকুরের টিকা, চিকিৎসা ও সেবা-যত্ন নেওয়ার কোনও কেন্দ্র নেই। তাই আমরা এটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। কাউন্সিলররা এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। কল্যাণ কেন্দ্রের পাশাপাশি গাছের চিকিৎসার জন্য কাজ হবে এখানে। কারণ ঢাকাকে আমরা গ্রিন হাব করতে চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রটি স্থাপন করার জন্য আমরা দুই একর জায়গা বরাদ্দ করবো। মিরপুরের কল্যাণপুর পাম্প স্টেশনের কাছে সিটি করপোরেশনের ৫২ একর জায়গা আছে। এগুলো অবৈধ দখলে আছে। আমরা এ জায়গা অবমুক্ত করার জন্য কাজ করছি।’ পশুপ্রেমীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি স্থাপন ও পরিচালনা করা হবে বলে জানান তিনি।

কীভাবে এটা পরিচালনা করা হবে, জানতে চাইলে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘আমরা এর মোড অব অপারেশন (পরিচালনার ধরন) কেমন হবে, তা এখনও নির্ধারণ করিনি। এটি পরিচালনায় যদি পশুর ডাক্তার ও সেবাদানকারীসহ বিভিন্ন জনবল প্রয়োজন, তখন আমরা জনবল কাঠামোতে এ পদগুলো সংযোজন করবো। যদি বেসরকারিভাবে এটা পরিচালনা করা যায়, সেভাবেই করবো। আমরা শুধু প্রাণীর কল্যাণের দিকটাই দেখবো।’

এ উদ্যোগকে যুগান্তকারী আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা স্থপতি রাকিবুল হক এমিল।

তিনি বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে এ বিষয়ে পরিকল্পনা করতে প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে বসেছিল সিটি করপোরেশন। সেখানে আমরা বলেছি শুধু কল্যাণ কেন্দ্র করলেই হবে না, একটি গবেষণা কেন্দ্রও করতে হবে। কারণ, পোষা ও বন্য প্রাণী নিয়ে গবেষণা না থাকায় উন্নত দেশগুলোর চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। সিটি করপোরেশন তাতে সম্মতি জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি এখানে পশু চিকিৎসার জন্য ছোট একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার,  লাইব্রেরি, গবেষণেগার, আড্ডার জায়গা, পশু প্রাণী রাখার জায়গা।’

বৃক্ষপ্রেমীরাও তাদের জন্য গবেষণাগার ও গাছের চিকিৎসা কার্যক্রম করার জন্য জায়গা চেয়েছেন বলে জানান তিনি।

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম