প্রেস ক্লাবের সামনে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৪:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫:০৪

জাতীয় প্রেস ক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন মা ও মেয়ে। নারায়ণগঞ্জের বরফা এলাকার হান্নান নামে এক আওয়ামী লীগ নেতা তাদের জমি ও বাড়ি দখল করে নিয়েছে অভিযোগ করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন খান ও তার মেয়ে। এসময় উপস্থিত জনতা ও পুলিশ তাদের বাধা দিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিরিন খান জানান, এর আগেও তিনি এরকম কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুই দিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবি,  নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিলেন। তিনি শিরিন খানের নামে মামলাও করেছেন। গত দুই মাস ধরে শিরিন খান তার পরিবার নিয়ে বাড়ি যেতে পারছেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই নারী আত্মহত্যার চেষ্টা করেন

শিরিন খান বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। কোথায় আছেন তা আমি জানি না। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে পুলিশ সহযোগিতা করছে। কিন্তু স্থানীয়দের সঙ্গে পেরে উঠছে না। হান্নান বলছে আমাদের আর বাড়ি না যেতে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে।

তিনি আরও বলেন, বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরে কোনও উপায় না পেয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনও উপায় নাই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।

এসময় শিরিন খান জানান, প্রেস ক্লাবের সামনে আসার আগে তিনি কীটনাশক খেয়েছেন এবং তার মেয়ে ঘুমের ওষুধ খেয়েছে। শিরিন খানের পৈতৃক বাড়ি বরিশালে।

ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার জানান, জমিজমা সংক্রান্ত ঘটনায় এই নারী তার সন্তানসহ প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন ঢেলে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনও দুর্ঘটনা ঘটার আগেই আমরা তাদের বাধা দেই।

তিনি বলেন, শিরিন আক্তার জানিয়েছেন তিনি এখানে আসার আগে বিষ খেয়েছেন। আমরা তৎক্ষণাৎ তাদের ঢাকা মেডিক্যালে পাঠাই জরুরি চিকিৎসার জন্য।

ছবি: ফোকাস বাংলা।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম