বাহাদুর শাহ পার্কে স্থায়ী স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মেয়র তাপসকে স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৭:২২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২০:১৬

পুরাণ ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে স্থায়ী স্থাপনা নির্মাণের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে স্মারকলিপি দিয়েছে দুটি সংগঠন।

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে দুটি সংগঠন মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে এ স্মারকলিপি দেয়। সংগঠনগুলোর নেতাকর্মী ব্যানার নিয়ে ডিএসসিসি নগর ভবনে ঢোকার চেষ্টা করলে তাদের মূল ফটকে আটকে দেয়া।

তাদের মধ্যে থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আক্তারুজ্জামান ও আবদুল জলিল এবং সংগ্রাম পরিষদের মিরুজ্জামান খান মিরু ও কাজী খসরু মেয়র তাপসের একান্ত সচিব মারুফুর রশিদ খানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

এতে বলা হয়, ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কের ভেতরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মতো এক দুঃখজনক কর্মকাণ্ড চলছে। এ ধরনের অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক, অপরিণামদর্শী ও গণবিরোধী সিদ্ধান্ত বন্ধের দাবিতে এবং যে কোনও ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে এলাকাবাসীর অব্যাহত প্রতিবাদ সত্ত্বেও কিছু স্বার্থপর লোকজন জনমতকে উপেক্ষা করে তাদের খামার বাস্তবায়নে অনড় রয়েছেন– যা দুঃখজনক।

বাহাদুর শাহ পার্কের ভেতরে রেস্তোরাঁর জন্য অবকাঠামো নির্মাণের কোনও যৌক্তিকতা নেই। এটি নির্মিত হলে এই ঐতিহাসিক স্থানের মর্যাদা ক্ষুণ্ণ হবে। একইসঙ্গে এই এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের লাখের বেশি ছাত্রছাত্রী ও এলাকাবাসীর বিনোদন, অক্সিজেন গ্রহণ, হাঁটাহাঁটি ও শরীর চর্চার একমাত্র স্থানটি বেদখল হয়ে যাবে এবং এর পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। কোনও বিবেকবান মানুষ এই অবস্থা মেনে নিতে পারে না। যে কোনও কারণেই হোক না কেন গৃহীত এই নেতিবাচক উদ্যোগের প্রতি আপনার সমর্থন থাকবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এছাড়া তারা আরও দুই দফা দাবি করেন। এগুলো হলো– স্মৃতিস্তম্ভের উপরিভাগ থেকে মুছে ফেলা ১৮৫৭ সালের শহীদদের স্মরণে লেখাটি পুনঃস্থাপন করা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পার্কে বেষ্টনী নির্মাণ করা।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, আমরা স্মারকলিপি দিতে গেলে সিকিউরিটি গার্ডরা আমাদের ঢুকতে বাধা দেয়। পরে মেয়রের একান্ত সচিব আমাদের সঙ্গে দেখা করে পার্কের ভেতর স্থায়ী স্থাপনা না করার আশ্বাস দেন।

 

 

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম