ডিএসসিসিতে দোকান উচ্ছেদ ও সেতু অপসারণে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ২১:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০২২, ২১:৪৯

ফুলবাড়িয়া সুপার মার্কেট-১-এর বেজমেন্টে পাঁচটি দোকানের অবৈধ দখলদার, কুতুবখালী খালের ওপর অবৈধভাবে নির্মিত পাঁচটি সেতু অপসারণ এবং দনিয়ার বর্ণমালা স্কুল-সংলগ্ন করপোরেশনের মালিকানাধীন জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এসব অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্টের পি-১, পি-২, পি-৩, প-৬ ও পি-১১ দোকানগুলো থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বরাদ্দপ্রাপ্ত বৈধ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়া ৬১ নং ওয়ার্ডের কুতুবখালী খালের ওপর অবৈধভাবে নির্মিত পাঁচটি সেতু অপসারণকল্পে অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কাউন্সিলর জুম্মন মিয়া ও সংরক্ষিত ২৪ নং আসনের (ওয়ার্ড-৬১, ৬২, ৬৩) মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াছমিন কুয়াশার উপস্থিতিতে এ সময় এলাকাবাসী তিনটি সেতু নিজেরাই অপসারণ করেন এবং বাকি দুটি সেতু সিটি করপোরেশন কর্তৃক অপসারণ করা হয়।

এদিকে ৬০ নম্বর ওয়ার্ডের দনিয়ার বর্ণমালা স্কুল-সংলগ্ন এলাকায় করপোরেশনের মালিকানাধীন জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদেও অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘ফুলবাড়িয়া সুপার মার্কেটে পাঁচটি দোকানের প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে তাদের বরাদ্দকৃত দোকান বুঝে পাচ্ছিলেন না। দোকানগুলো বুঝে পেতে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা মেয়র বরাবর আবেদন করেন।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের মালিকানাধীন জায়গাগুলো নানা উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজন হয়। সে জন্য আজ ফুলবাড়িয়া সুপার মার্কেট ও বর্ণমালা স্কুল-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেতু ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।’

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের