বিদেশে বসে দেশবিরোধী চক্রান্তকারীদের বিচার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৫:৩৩

বিদেশে বসে স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবি জানিয়েছে চেতনায় ’৭১ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে এই দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, এবাদুর রহমান, সৈয়দ মোজাক্কির আহমদ, মো. আসয়াদুল হক, ইউসুফ আল আজাদ, মোর্শেদ আহমদ খান, শেখ আবুল ফাত্তাহ, আলী হোসাইন—এরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে প্রতিনিয়ত দেশের সম্মান আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করছে। তাদের দেশে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে।

সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জীবন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—অ্যাডভোকেট মনির হোসেন, ছাত্রলীগের সহসম্পাদক মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সৈকত হাসান প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী