বাউনিয়াবাঁধ পুনর্বাসন এলাকার মাঠকে খেলার উপযোগী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ২১:০৬আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২১:০৬

রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকার বিভিন্ন ব্লকে খেলার মাঠের জন্য নির্ধারিত স্থান সংস্কার ও উন্নয়ন করে শিশুদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

শনিবার (১৯ নভেম্বর) ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক আয়োজিত, বাউনিয়াবাঁধ পুনর্বাসন প্রকল্প এলাকার ‘ব্লক এ’ এর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘স্বল্পবিত্ত কমিউনিটির শিশুদের খেলার সুযোগ ও নাগরিক সুবিধাদির মানোন্নয়নে করণীয়’ শীর্ষক ‘মতবিনিময় সভায় তারা এ মন্তব্য করেন।

নগর পরিকল্পনাবিদরা বলেন, দেশে নগরের স্বল্পবিত্ত, প্রান্তিক ও বস্তিবাসীদের আবাসন এলাকায় শিশুদের বেড়ে উঠবার জন্য প্রয়োজনীয় খেলার মাঠ, বিনোদনের সুযোগ ও কমিউনিটি সুবিধাদির অপর্যাপ্ততা রয়েছে। আবার এই সকল এলাকায় অল্প বিস্তর যতটুকুই খেলবার জায়গা আছে, সেটাও যথাযথ নকশা, পরিচর্যা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহালভাবে পড়ে আছে। বিশাল সংখ্যক শিশুদের খেলাধুলার সুযোগের অভাবে শারীরিক-মানসিক বিকাশের সুযোগ ব্যাহত হচ্ছে। এদের অনেকেই বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হচ্ছে।

আইপিডি’র নির্বাহী পরিচালক   ড.আদিল মুহাম্মদ খান বলেন, এই এলাকায় পরিকল্পিতভাবেই ব্লকভিত্তিক খেলবার মাঠের জায়গা সুনির্দিষ্ট করা হয়েছিল। ফলে সরকারি-বেসরকারি উদ্যোগের কার্যকর সমন্বয়ের মাধ্যমে মাঠগুলোকে শিশু-কিশোরদের খেলবার উপযোগী করে উন্নয়ন করা সম্ভব। এক্ষেত্রে আইপিডি ও সেভ দ্য চিলড্রেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেন তিনি।  

পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, শিশুবান্ধব নগর গড়ে তুলতে ব্যর্থ হলে আমাদের উন্নয়ন টেকসই হবে না। এক্ষেত্রে স্বল্পবিত্ত এলাকার শিশুদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমাদের বিশেষায়িত পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করতে হবে।

 সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার ওবাইদুল ইসলাম  বলেন, শিশুবান্ধব নগর পরিকল্পনায় খেলার মাঠ একটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো। ফলে স্বল্পবিত্ত শিশুদের খেলবার সুযোগ তৈরি করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

দক্ষিণ কোরিয়ার আবাসন বিশেষজ্ঞ হিউয়েন কাউন বলেন, নগরায়নের প্রক্রিয়া দক্ষিণ কোরিয়ার নিম্নবিত্ত কমিউনিটির শিশুদেরও বিপর্যস্ত জীবনযাপন করছে। নগর পরিকল্পনায় প্রান্তিক কমিউনিটির শিশুদের নাগরিক সুবিধাদি তৈরি করতে পরিকল্পনা কৌশল পুনর্বিবেচনা প্রয়োজন। 

বাউনিয়াবাঁধ পুনর্বাসন প্রকল্প এলাকার অধিবাসীরা বলেন, পরিকল্পনার মাধ্যমে বাউনিয়াবাধ পুনর্বাসন প্রকল্প এলাকার বিভিন্ন ব্লকে খেলার মাঠের সংস্থান করা হলেও সঠিক উন্নয়ন পরিকল্পনার অভাবে খেলার মাঠগুলোর অধিকাংশই খেলবার উপযোগী নেই। কোনও কোনও মাঠের জায়গা ইতোমধ্যেই বেহাত হয়ে গিয়েছে। সঠিক পরিকল্পনা করা হলে এখন ও খেলার মাঠগুলো ব্যবহার উপযোগী করবার মাধ্যমে এবং কমিউনিটি সুবিধাদি তৈরির মাধ্যমে এলাকার শিশুদের সুস্থভাবে বেড়ে উঠবার সুযোগ করে দেওয়া সম্ভব।

 

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম