ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেল চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:০৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওমর ইশরাক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দফতরে ইনটেল চেয়ারম্যান মেয়র তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে ইনটেল চেয়ারম্যান ওমর ইশরাক ও মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রযুক্তির বিভিন্ন উৎকর্ষ এবং নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এ সময় ওমর ইশরাক ‘ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা’ প্রণয়নসহ ডিএসসিসি মেয়রের নানা উদ্যোগের প্রশংসা ও সফলতা কামনা করেন। এছাড়াও ইনটেল চেয়ারম্যান সাক্ষাৎকালে ধানমন্ডিতে তার শৈশবের নানা ঘটনার স্মৃতিচারণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ইনটেল চেয়ারম্যানের আমেরিকান বংশোদ্ভূত স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ওমর ইশরাক বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি-আমেরিকান নাগরিক। তিনি ২০২০ সাল থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মেডট্রনিক নামক একটি মেডিক্যাল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী