সড়কে যানবাহন কম, শঙ্কায় মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৩:২০ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:২০

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেছে। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় আজ গাড়ির সংখ্যা কম। নেই যাত্রীর চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে যে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পরিবহন মালিকরা রাস্তায় গাড়ি বের করেননি।

প্রজাপতি পরিবহনের চালক রইসুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তরা থেকে ছেড়ে এসেছি কিন্তু অন্যান্য দিনের চেয়ে আজ যাত্রী কম। আমাদের গাড়িও আজ কম নেমেছে। অনেক মালিক গাড়ি রাস্তায় নামাতে চাচ্ছেন না।’

মিরপুর থেকে গুলিস্তানগামী ট্রান্স সিলভা পরিবহনের হেল্পার সালাউদ্দিন বলেন, ‘আজ সবকিছুই খোলা কিন্তু রাস্তায় লোকজন কম। সপ্তাহের অন্য দিনগুলোতে যেমন যাত্রীর চাপ থাকে আজ সেরকম নেই।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল বুধবার নয়াপল্টনসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই রাস্তায় গাড়ি নামাতে ভয় পাচ্ছেন। সে কারণেই আজ সড়কে গণপরিবহনের সংখ্যা কম। মালিকরা এমনিতেই লোকসানে রয়েছে। তারপর যদি কোনও বাস ভাঙচুরের ঘটনা ঘটে তাহলে মালিকদের আরও ক্ষতির সম্মুখীন হতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সড়কে গণপরিবহনের চাপ অনেকটা কম। যানজটও তেমন নেই। ট্রাফিক পুলিশের যে সদস্যরা রাস্তায় রয়েছে তারা সব ধরনের বিষয় মাথায় রেখেই দায়িত্ব পালন করছেন।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা