বিএনপির গণসমাবেশের পর গোলাপবাগ মাঠে ময়লার স্তূপ

কবির হোসেন
১২ ডিসেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৭:১৭

নানা নাটকীয়তার পর রাজধানীর সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। তবে এই গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা মাঠটিতে উপস্থিত হওয়ায় সেখানকার কিছু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, মাঠের বাইরে ও ভেতরে কিছু জিনিস ভাঙচুর ও নষ্ট হয়েছে। মাঠটির নির্ধারিত প্রবেশ গেট ছাড়াও লোয়ার গ্রিল খুলে বিএনপির সমর্থকরা নিজেরাই গেট তৈরি করেছেন বলে একাধিক সূত্র জানায়। দেখা গেছে, সমাবেশে ব্যবহৃত নানারকম জিনিসের প্যাকেট জমে মাঠটি ময়লার স্তূপে পরিণত হয়েছে।

বিএনপির গণসমাবেশের পর গোলাপবাগ মাঠে ময়লার স্তূপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে নির্মাণাধীন এই মাঠটির দায়িত্বে রয়েছে ইউডিসি কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঠটির সার্বিক দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সাইড ম্যানেজার সোয়েল মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাঠে প্রবেশের জন্য এর চারপাশে নির্ধারিত পাঁচটি গেট ছিল। তা সত্ত্বেও অতিরিক্ত মানুষের চাপে আরও কয়েকটি গেট তারা (বিএনপি) খুলে ফেলে। বিশেষ করে মাঠের দক্ষিণ পাশের টিন দিয়ে ঘেরাও ছিল প্রথম গেটটি। তারা মাঠে প্রবেশ করার সময় সেটা ভেঙে ফেলে। পরে একই পাশের দুটি লোহার গেট খুলে ফেলেছে। এসএস দুটি রুলিং গেটও খুলে ফেলেছে তারা।’

তিনি বলেন, ‘মাঠের পূর্ব পাশের বিল্ডিংয়ের একটি গ্লাস ভাঙা হয়েছে। এছাড়া নতুন রঙ করা কিছু দেয়ালের প্রিন্ট নষ্ট হয়েছে। মানুষের অতিরিক্ত চাপে বাথরুমের চারটি ফ্ল্যাশও নষ্ট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে মাঠের মাটির নিচে যে ফিল্টার করা পাইপ দেওয়া আছে– সে পাইপগুলোর বেশি ক্ষতি হয়েছে। কারণ, মাঠে বাঁশ বসিয়ে অনেক গর্ত করা হয়েছে, সেই গর্তের জন্য পাইপগুলোর ক্ষতি হয়েছে। এছাড়া সমাবেশের পরে ময়লা আবর্জনায় পুরো মাঠ ডাস্টবিনের মতো হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমরা এগুলো সরিয়ে নিচ্ছি। ’

বিএনপির গণসমাবেশের পর গোলাপবাগ মাঠে ময়লার স্তূপ

এ প্রসঙ্গে মাঠটির দায়িত্বরত প্রজেক্ট প্রকৌশলী হৃদয় কৃষ্ণ দাস বলেন, ‘অনেক কিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল থেকেই এগুলো মেরামতের কাজ চলছে।’

এ প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেমন বড় ধরনের কোনও সমস্যা বা ক্ষয়ক্ষতি হয়নি। যেটুকু ক্ষতি হয়েছে ডিএসসিসি তা মেরামত করে নেবে।’

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও মামলা হয়েছে কিনা বা হবে কিনা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘গোলাপবাগ মাঠে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের কাছে খবর আসেনি। যদি কেউ এ বিষয়ে কোনও অভিযোগ করে তাহলে আমরা ব্যবস্থা নেবো।’

 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের