মৈত্রী এক্সপ্রেস থেকে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫২

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ৬.৫৪৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। এ সময় সোনা চোরাকারবারী চক্রের আট সদস্যকে আটক করেছে কাস্টমস।

বুধবার (১৪ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতারের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।

শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় রাজধানীর বনানী ক্যান্টমেন্ট স্টেশনে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।

এ সময় বাংলাদেশি আট যাত্রীর দেহ তল্লাশি করে এবং রেক্টাম থেকে ৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা, যার ওজন ৬.৫৪৭ কেজি।

উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে জমা দেওয়া পূর্বক কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

/এএইচ/আরকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের