বাংলা একাডেমির তিন দিনব্যাপী ‘বিজয়মেলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৭:০৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:১১

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫-১৭ ডিসেম্বর,  তিন দিনব্যাপী ‘বিজয়মেলা ২০২২’ আয়োজন করেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একাডেমির নজরুল মঞ্চে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় তিনি বলেন, ‘বিজয়ের অর্ধশতাব্দী পেরিয়ে বাংলাদেশ আজ  বিশ্ব দরবারে এক প্রত্যয়দীপ্ত শিরোনাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির শিখর স্পর্শ করছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে বিজয়মেলার মতো আয়োজন বিশেষ ভূমিকা পালন করতে পারে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরে আমাদের দেশ ও জাতি গঠনের শপথ নিতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মহান স্বপ্নে বাংলাদেশ বিজয় অর্জন করেছে— তাকে অর্থবহ করে তুলতে হলে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে হবে।’

সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বিজয় দিবস শুধু ডিসেম্বর মাসের একটি দিন নয়, বরং বাঙালির হাজার বছরের ইতিহাসে ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র অভ্যুদয়ের মাহেন্দ্রক্ষণ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করেছি, তার সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে— যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। বাংলা একাডেমি বিজয়মেলা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের মূল প্রত্যয়কে সবার সামনে উপস্থাপনের প্রয়াস পেয়েছে।’ 

বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে বিজয়মেলা চলবে ১৫-১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম