রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ২০:২২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২০:২৭

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় সিকান্দর আলী (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বনানী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মরমা এ তথ্য জানান।

ঢাকা নবাবগঞ্জ উপজেলার হাগ্রাদিয়া শাখারী পাড়া গ্রামের মৃত নুর জামানের ছেলে সিকান্দার আলী। বর্তমানে দক্ষিণ বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি।

এএসআই সানু মং মরমা বলেন, আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বনানী রেলগেট এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থানে প্রাণ হারান সিকান্দর আলী। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় সেখান থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাদ দিয়ে এএসআই আরও বলেন, তিনি দক্ষিণ বাড্ডার বাসা থেকে সকালে হাঁটতে বের হয়েছিলেন। তিনি আগে একটি ব্যাংকের চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন বলে পরিবার থেকে জানতে পেরেছি।

নিহতের স্ত্রী নিলুফার ইয়াসমিন জানান, তার স্বামী কক্সবাজারে একটি ব্যাংকে চাকরি করতেন। এক সপ্তাহ আগে চাকরি ছেড়েদিয়েছে। বর্তমানে কিছু করতেন না। সকালে হাঁটার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। পরে তার স্বামী দুর্ঘটনার খবর পান ।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম