বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৪:০৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৪:০৯

রাজধানীর বিমানবন্দর বলাকা ভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মো. তানভীর সাজ্জাদ সৌরভ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক এস আই জুয়েল মিয়া এ তথ্য জানান।

নিহতের চাচা শরিফুল ইসলাম বলেন, তানভীর বর্তমান গ্রামে থাকতো। তেমন কিছু করতো না‌। গত বৃহস্পতিবার কোনও কাজে ঢাকায় আসছিল। পুলিশের মাধ্যমে খবর পাই সে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে।’

তিনি আরও বলেন, যতটুকু জেনেছি, গতকাল রাতেই তার এক বন্ধু নাহিদুজ্জামানের সঙ্গে মিরপুর ১০ নম্বর থেকে উত্তরা যাচ্ছিল তানভীর। পথে বিমানবন্দর বলাকা ভবনের সামনে তার মোটরসাইকেলকে পেছনে থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে। পরে সেখান থেকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরের রাত আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক এস আই জুয়েল মিয়া বলেন, যতটুকু জেনেছি, বিমানবন্দরে এলাকা ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তানভীর। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি শনাক্ত করা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ির বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

 

 

 

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম