যে কারণে ঢাকা মেট্রোরেলের ভাড়া বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৯:০৬ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২২:২৫

রাজধানী ঢাকার গণপরিবহনে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল। আগামী ২৯ ডিসেম্বর থেকে যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও আসতে পারবেন মেট্রোরেলে চড়ে।

কিন্তু অনেকের অভিযোগ, মেট্রোরেলের ভাড়া বেশি তাই মেট্রোরেল গণপরিবহনে রূপ না নিয়ে অভিজাতদের বাহনে পরিণত হবে। তারা আরও বলছেন,  আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর শহর যেমন কলকাতা ও লাহোরের চেয়ে ঢাকা মেট্রোর ভাড়া বেশি। কলকাতার মেট্রোর সর্বনিম্ন ভাড়া ১০ টাকার নিচে। আর ঢাকায় সর্বনিম্ন ২০ টাকা, ছাত্রদের হাফ ভাড়ার ব্যবস্থাও নেই।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাড়া বেশির অভিযোগসহ বিভিন্ন বিষয় ব্যাখা দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থা পরিচালক এমএএন ছিদ্দিক।

সেতুমন্ত্রী বলেন,  এখন যা অবস্থা ঢাকা সিটিতে, মেট্রোরেলে আপনি উত্তরা থেকে কমলাপুর আসবেন ১০০ টাকায় । কত মিনিটে আসবেন? ৩৮ মিনিটে। তাহলে কোথায় লস হলো? এটা প্রত্যেকেই আনন্দের সঙ্গে গ্রহণ করবে। ভাড়া এমন একটি বিষয় তা কখনও সবার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রথমে যেটা হবে, বাস্তবে সেটাই গ্রহণযোগ্য। মিনিমাম রিকশা ভাড়া এখন ২০ টাকা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, মূলত বিদ্যুতের মূল্যে হেরফের থাকার কারণেই কলকাতার সঙ্গে ঢাকা মেট্রোর ভাড়ায় পার্থক্য পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, কলকাতার মেট্রোরেল কখন হয়েছে আর আমাদের মেট্রো কবে হয়েছে সেটা দেখতে হবে। কলকাতার মেট্রোরেলে কী সুবিধা আছে আর আমাদের মেট্রোরেলে কী সুবিধা আছে—সেটাও একটু দেখতে হবে।  মেট্রোরেল যে কতটুকু সময় সাশ্রয়ী তা একটু দেখে নেবেন। উত্তরা থেকে আগারগাঁও ১০ মিনিটে আসা যাবে, আপনি যদি এমনি আসেন তাহলে কতক্ষণ লাগবে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে ৪২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

তিনি জানান,  এখানে ভাড়া নির্ধারিত হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। আপনি যদি টাইম মেশিনে পিছনে চলে যান তারপর ভাড়া হিসেব করেন তাহলে হবে না। সম্প্রতি যেসব দেশে মেট্রোরেল নির্মাণ করা হয়েছে তার সঙ্গে তুলনা করলে দেখবেন যে আমরা সেই জায়গায় আছি।

সরকারের সাবেক এ সচিব  বলেন, বিদ্যুৎ বিলটা আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা বৈদ্যুতিক ট্রেন। আপনি যে দেশের মেট্রোরেলের সঙ্গে ভাড়ার তুলনা করবেন সেই দেশের বিদ্যুতের রেট আর আমাদের রেট তুলনা করে দেখতে হবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা সর্বনিম্ন ভাড়া। এ ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনক করা যাবে না।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
মাঝ আকাশে দরজা খোলায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান