প্রথমবারের মতো ঢাকার বাইরে ডিএনসিসির বোর্ড সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯

প্রথা ভেঙে প্রথমবারের মত ঢাকার বাইরে  অনুষ্ঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ( ডিএনসিসি)  বোর্ড সভা। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন,  মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢালিস আম্বর নিবাসে অনুষ্ঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৯তম বোর্ড সভা।

তারা জানিয়েছেন, সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও কর্মচারীরা পরিবারসহ বার্ষিক বনভোজন ও আনন্দ আয়োজন উপলক্ষে সেখানে গিয়েছেন।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। তবে বোর্ড সভায় ছিলেন না দুই তৃতীয়াংশের বেশি কাউন্সিলর।

প্রথমবারের মতো ঢাকার বাইরে ডিএনসিসির বোর্ড সভা

সভায় পোস্টার লাগানোর জায়গা নির্ধারণ, হকার ব্যবস্থাপনাসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়। ডিএনসিসি মেয়র বলেন, যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে আইন রয়েছে। আমরা ডিএনসিসি থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েও জনগণকে সাবধান করেছি। তারপরও অবৈধভাবে পোস্টার লাগিয়ে শহর নোংরা করা হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। আমরা অভিযান শুরু করেছি। অবৈধ পোস্টার ব্যনার লাগালে কোনও ছাড় নয়।

সভায় ডিএনসিসির আওতাধীন এলাকায় দুই লক্ষাধিক বৃক্ষ রোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারকের সিদ্ধান্ত হয়।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ সকল বিভাগীয় প্রধানরা।

/ আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম