রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১০:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০:২৯

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মো. রাব্বি (২০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক ওয়াহিদ মিয়া (৬০)। রবিবার (৮ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

রাব্বি নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।

ভ্যানচালক ওয়াহিদ জানান, তিনি মুরগির ব্যবসা করেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদপুর রায়ের বাজার বালুর মাঠ এলাকায়। তারা তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় এসিআই নব টাওয়ারে মুরগি সাপলাই দিয়ে থাকেন। রাব্বিকে সঙ্গে নিয়ে মুরগি পৌঁছে দিয়ে ফিরছিলেন। পথে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনের রাস্তায় একটি ট্রাক সামনে থেকে তাদের ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওয়াহিদ পড়ে গিয়ে ভ্যানের নিচে চলে যান। আর রাব্বি ছিটকে ডান পাশে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে ওয়াহিদ ও তার দোকানের কর্মচারি সকাল সাড়ে ৬টার দিকে ঢকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

 

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম