মঙ্গলবার থেকে আরও ৭১১ বাসে ই-টিকিটিং চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ১৪:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:০৬

মোহাম্মদপুর-আজিমপুর ভিত্তিক আরও ৭১১ বাসে ই-টিকিটিং চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (১০ জানুয়ারি) ১৫টি কোম্পানির বাসে এই সেবা চালু হবে। সোমবার (৯ জানুয়ারি) মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। এ উপলক্ষ্যে সমিতির বাংলা মোটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমরা পরীক্ষামূলকভাবে গত ২২ সেপ্টেম্বর মিরপুরভিত্তিক ৮ পরিবহন কোম্পানি এবং ১৩ নভেম্বর ২২ পরিবহন কোম্পানিসহ মোট ৩০টি কোম্পানির ১৩ হাজার ৬৪৩টি বাসে ই-টিকিটিং পদ্ধতি চালু করেছি। উল্লেখিত ৩০টি কোম্পানির ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বাসে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকি গাড়িতে কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তিনটি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে।  সমিতির নিয়োগকৃত স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছে। যেসব গাড়ি এখনও নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যাত্রীদের অভিযোগ ই-টিকিটিংয়ের টিকিটে দূরত্ব অনুযায়ী কি.মি. উল্লেখ নেই। চার্ট তৈরির জন্য আমরা বিআরটিএ-কে অনুরোধ জানিয়েছি। ভাড়ার চার্ট তৈরি হলে আমরা ডিভাইসে কি.মি. উল্লেখ করে দেবো।

আগামীকলা মোহাম্মদপুর-আজিমপুর ভিত্তিক যেসব কোম্পানির বাসে ই-টিকিট চালু হচ্ছে সেগুলো হলো– মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ, মালঞ্চ পরিবহন, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লি., আলিফ এন্টারপ্রাইজ (১) (রুট-এ-১৪১) আলিফ এন্টারপ্রাইজ, অভিনন্দন ট্রান্সপোর্ট লি., বিকাশ পরিবহন, গাবতলী এক্সপ্রেস লি., মেঘলা ট্রান্সপোর্ট কোং লি., ভিআইপি অটো মোবাইলস লি. রমজান আলী এন্টারপ্রাইজ মিডলাইন পরিবহন লি. ও স্বপ্ন পরিবহন লি.।

 

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম