ঢাকা মেডিক্যালে আগুন: ‘হুড়োহুড়িতে’ রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে হুড়াহুড়ি করে নামার পর এক রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীর নাম জসিম উদ্দিন (৬০)। ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।

জসিম উদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার শ্রী নয়ন কান্দি গ্রামে। 

মৃতের ছেলে মফিজ উদ্দিন বলেন, ‘শনিবার (৪ ফেব্রয়ারি) ঢামেক নতুন ভবনের ষষ্ঠ তলায় মেডিসিন বিভাগে শ্বাসকষ্ট নিয়ে ৬০১ নম্বর ওয়ার্ডের ভর্তি হন আমার বাবা। রবিবার বিকালে একই ভবনের চতুর্থ তলায় ডায়ালাইসিস সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনের ধোঁয়া ও আতঙ্কে তাড়াহুড়া করে নামানোর সময় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পরেন। পরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক বিকাল পৌনে ৪টায় ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, তার বাবা চার মাস ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘যে ওয়ার্ডে আগুন লাগে তার দুই ফ্লোর ওপরেই ছিল ওই রোগী। তিনি অক্সিজেনের আন্ডারে ছিলেন। তার নিউমনিয়া, কিডনির সমস্যা, কার্ডিয়াক সমস্যা ছিল।’

তিনি বলেন, ‘স্বজনরা রোগীকে যখন নিচে নিয়ে যেতে চেয়েছিলেন, তখন আমাদের নার্সরা মানা করেছেন। কিন্তু তারা আতঙ্কিত হয়ে রোগীকে নিচে নিয়ে যান। ফলে রোগী আরও অসুস্থ হয়ে যায়। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

 

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি