অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পঙ্গু হাসপাতালের সাব-কন্ট্রাক্টরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯

রাজধানীর শ্যামলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শওকত ফকির (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পঙ্গু হাসপাতালে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাভার থেকে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে।

ডিএমপির শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য জানান।

ওসি জানান, সাভার থেকে ঢাকায় আসার পথে শওকত ফকির বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জুস জাতীয় কিছু পান করেন। পরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে এসে অসুস্থ হয়ে পড়েন। বাসের যাত্রীরা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, শওকত ফকিরের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা এখনও আসেননি। আর তিনি অসুস্থ হয়েছেন কল্যাণপুর বাসস্ট্যান্ডে। তাই কোন থানায় মামলা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে।

জানা গেছে, শওকত ফকির গোপালগঞ্জের কসুদপুর থানার গোবিন্দপুর এলাকার ইসাহাক ফকিরের ছেলে। তিনি সাভার থাকতেন। পেশায় তিনি ঠিকাদার ছিলেন।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি