তরুণীর কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১

রাজধানীর বঙ্গবাজারের সামনে প্রীতি রানি দাস (২০) নামে এক তরুণীর কান থেকে দুল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থা ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, রিকশায় মেয়েকে নিয়ে বঙ্গবাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন বাবা বলাই চন্দ্র দাস। এ সময় পেছন থেকে এক ছিনতাইকারী মেয়েটির ডান কান থেকে সোনার দুল ছিনিয়ে নেয়। এতে মেয়েটি কানের কিছু অংশ ছিঁড়ে গেছে, তাকে নাক-কান-গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতের বাবা বলাই চন্দ্র দাস জানিয়েছেন, প্রীতি রানি সাতক্ষীরার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ডিপ্লোমা কোর্স শেষে ৬ মাসের ইন্টার্ন করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিলেন। কয়েকজন সহপাঠী মিলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বাসা নিয়েছেন। মঙ্গলবার বাবা তাকে ওই বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

/এআইবি/এএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম