রাজধানী থেকে ২৯ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর টিকাটুলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোহাম্মদ রাকেশ ওরফে কালাচান (১৯), মো. মান্নান (৪০), ইমরান গাজী (২৯), মো. আকাশ (২৫), মোহাম্মাদ ইসরাফিল (১৯), মোহাম্মদ সিয়াম (২০), মো. মানিক (২৪), নাহিদ পারভেজ (৩৭), মোহাম্মদ আরাফাত (১৯), মো. শাকিল (১৯), মোহাম্মদ রিয়াদ (১৯), আব্দুল রব মিয়া (২৬), সাইফুল ইসলাম (২৮), রাসেল (২১), ইসমাইল (৩২), লোকনাথ রাজবংশী (৩২), শম্ভু চন্দ্র দাস (৪০), শামীম (৪৬), রাজু (২১), মোজাফফর (২৪), হাসান (২১), হৃদয় (২০), আরিফ (১৯), আতিকুল ইসলাম (১৯), হেলাল (৩২), রুবেল (২৭), রতন ওরফে মানিক (১৯), তসলিম (১৯) ও আনোয়ার (১৯)। এ সময় তাদের কাছ থেকে চাকু, খুর, এন্টি কাটার, ব্লেড, মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, যেকোনও উৎসবকে কেন্দ্র করে ওই চক্রটির তৎপরতা বাড়তো। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও বইমেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই সুযোগে এসব এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছিলেন। এছাড়া একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নাশকতা মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল চক্রটির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছিনতাইয়ে বাধা দিলে পথচারীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হতো। ছিনতাইয়ের টাকায় তারা নেশা করতো। গ্রেফতার ব্যক্তিদের রাজধানীতে বসবাসের স্থায়ী বাসস্থান নেই। তারা ভাসমান। প্রায় সবার বিরুদ্ধেই মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম