ডিএমপির তিন থানায় নতুন ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী, উত্তরখান এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। এছাড়া পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

বনানী থানার ওসি মো. নূরে আজম মিয়াকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। বনানী থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন কামরাঙ্গীরচর থানার ওসির দায়িত্ব পালন করা মো. মোস্তাফিজুর রহমান। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা আনোয়ারকে একই থানার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তরখান থানার ওসি মো. আব্দুল মজিদকে মতিঝিল গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। উত্তরখান থানার নতুন ওসি করা হয়েছে কাজী আবুল কালামকে।

বদলির বিষয়টি অবিলম্বে কার্যকর হবে বলে ওই আদেশে জানানো হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম