যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।

নিহতের নাম মো. ওমর ফারুক পলক (২৪)। আহতের নাম জুয়েল রানা (২২)। দুজনই মুগদা মান্ডার ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেলযোগে দুজন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কাজলা ভাঙা ব্রিজ এলাকায় আশিয়ান সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। ওই অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পোনে ১০টায় ওমর ফারুক পলককে মৃত ঘোষণা করেন।

আহত জুয়েল রানা চিকিৎসাধীন রয়েছেন, তার পা ভেঙে গেছে। জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে আসা নিহতের মামার বন্ধু নাদিম হোসেন জানান, দুর্ঘটনার শিকার দুজন একই ইউনিভার্সিটির একই সেমিস্টারের শিক্ষার্থী। নিহত ওমর ফারুক পলক ও তার বন্ধু-সহপাঠী জুয়েল রানা জিনজিরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভার্সিটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মমিনুল হকের ছেলে ওমর ফারুক পলক। আহত জুয়েল রানার গ্রামের বাড়ি কোথায় তা জানা যায়নি।

/এআইবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম