রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. মনির সরদার (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম শামিম এ তথ্য জানান।

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আনদার চর গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে মনির। বর্তমানে ডেমরা কোনাপাড়া বারেক ম্যানশনের পাশে থাকতেন।

উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, ‘আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত মনির সরদার ডেমরা সিটি মিলের শ্রমিক ছিলেন। তিনি কাজে যাওয়া উদ্দেশে কোনাপাড়া বাসস্টান্ডের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম