ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত যুবক কাজল হোসেনের (২৮) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী এ তথ্য জানান।

ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার গন্টি বাজার গ্রামের ফজলুল হকের ছেলে কাজল। বর্তমানে মানিকনগর বালুর মাঠ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।  

মৃতের স্ত্রী বলেন, ‘রবিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি কাজল। সকালে মোবাইল ফোনে খবর পাই তিনি হাসপাতালে আছেন। হাসপাতালে এসে আমরা তার লাশ দেখতে পাই।’

এসআই সেকেন্দার আলী বলেন, ‘রবিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে তরুণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন কাজল। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এএইচ/এআইবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম