রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৫

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সোহরাব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল গ্রামের শামছুউদ্দিনের ছেলে সোহরাব। বর্তমানে সবুজবাগ ওয়াবদা রোড মানিকদিয়া থাকতেন।

নিহতের ভাই মো. শহিদুল্লাহ জানান, তার ভাই ইট, বালু, পাথর মতো বিভিন্ন নির্মাণসামগ্রী সরবরাহের কাজ করতেন। সোমবার ভোরে সাইটে মালামাল আসে। তিনি তা দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে মানিকদিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। 

এসআই মো. ফারুক হোসেন বলেন, ‘মানিকদিয়া এলাকায় রাস্তা থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম