যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৩, ১২:৪৮আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২:৪৮

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৩ মার্চ) রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে সকাল আনুমানিক সাড়ে ৬টায় ঘটনাটি ঘটে।

সিএনজি অটোরিকশাকে পেছন থেকে পিকাপভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিএনজি অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মো.  হাসান (৩০)-সহ সিএনজিচালক মো. আকবর হোসেন (৪০)  ও  সোহেল (৩৫)-কে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে আকবরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায়  সাড়ে ৯টায় চালক মো. হাসান  মারা যান।

সোহেল নামে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক  (এসআই) সালমান রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় পিক আপভ্যানটি জব্দ করা হয়েছে।

ভোলা জেলার লালমোহন উপজেলার আবু কালামের ছেলে নিহত আকবর। বর্তমানে যাত্রাবাড়ীর দক্ষিণ  কুতুবখালীতে বসবাস করতো।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম