মামাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:৫২

রাজধানীর পল্লবীর শহীদ জিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী আখি আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে মামাতো ভাই তরিকুল ইসলাম রায়হানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে রায়হানকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, আখির মা ও বাবা মরিসাস থাকতেন। আখি তার মামা রোকন খানের বাসায় থেকে পল্লবীর শহীদ জিয়া ডিগ্রি কলেজে (প্রথম বর্ষে) পড়াশোনা করতো। আখির বড় মামা নুরুল ইসলামের ছেলে রায়হান স্ত্রী ও বাচ্চাসহ একটি রুমে থাকতো। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে আখি কলেজের উদ্দেশে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ থেকে কালো রঙের ব্যাগের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রায়হানের বাবা নুরুল ইসলাম ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন। মামলা তদন্তকালে ২০১৮ সালের ২ মার্চ রায়হানকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রায়হান জানায়, ২৩ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বাবার বাড়ি ভাসানটেক বেড়াতে যায়। রোকন খানের স্ত্রী রাগ করে নুরুল ইসলামের বাড়িতে যায়। ২৩ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত কোনও নারী রোকন খানের বাসায় ছিল না। ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে আখি রায়হানের রুমে যায়। এ সময় রায়হান আখিকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে সে তা নাকচ করে এবং সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। পরে রায়হান জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আখি এ ঘটনা সবাইকে বলে দেবে বলে বারবার বলতে থাকে। পরে রায়হান গলা টিপে আখিকে হত্যা করে।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৩০ আগস্ট আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার এসআই আনিছুর রহমান। মামলার বিচার চলাকালে আদালত ৩৬ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

/এমকেআর/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম