‘সকল হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২৩:৫০আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২৩:৫০

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘সুন্দর ও সঠিকভাবে পবিত্র হজ পালনের ক্ষেত্রে  হজযাত্রীদের ধর্মীয় ও আনুষাঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা গেলে হজ পালন সহজ হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে সরকারি-বেসরকারি সকল হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) আশকোনা হজ অফিস আয়োজিত নিবন্ধিত হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, ‘হজযাত্রীগণ আল্লাহর ঘরের মেহমান। বাংলাদেশ থেকে গমনকারী অধিকাংশ হজযাত্রী সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালন করেন। তাই ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে এ ইবাদত সঠিকভাবে পালন করা যাবে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হজের শরয়ী আমল, নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দিতে হবে। একই সাথে বাংলাদেশ পর্ব, সৌদি আরব পর্ব, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় করণীয়, বিমানে যাতায়াত, সুস্থতার জন্য করণীয় বিষয়েও ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হজ যাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনে যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলামের সভাপতিত্বে ও উপসচিব (হজ) আবুল কাশেম মো. শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন হজ অফিস, ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমেদ সরদার প্রমুখ।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি