ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করলো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ২০:০৩আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:০৯

ঢাকা শহরের পর্যটন শিল্পকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘এক নজরে উপস্থাপন’ করার লক্ষ্যে টুরিস্ট গাইড ম্যাপ সংকলন প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে করপোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

এ সময় মেয়র তাপস বলেন, ‘ঢাকায় অনেক পর্যটক, বিশেষ করে বিদেশি পর্যটকরা আসেন।  তারা কোথায় যাবেন, কী পরিদর্শন করবেন, কীভাবে যাতায়াত করা সুবিধাজনক সেসব বিষয়ে সাহায্য করবে এই গাইড ম্যাপ। ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে ডিএসসিসি এই টুরিস্ট গাইড ম্যাপ সংকলন ও প্রকাশ করেছে। সবাই যাতে সহজেই বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি।’

ডিএসসিসির প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করা হয়

এই উদ্যোগ বিদেশি পর্যটকদের কাছে ঢাকার পর্যটন শিল্পকে সহজে উপস্থাপনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন মেয়র তাপস। তিনি বলেন, ‘ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে সারা বিশ্বের মতো ইংরেজি ভাষায় আমরা এই গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কোম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সবাই এই ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী, এই গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন– করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি