ডিএনসিসিকে ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১৬:০৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:০৯

রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসির আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগকেন্দ্র বানাতে ‘ইন্টিগ্রেট করিডরস ম্যানেজমেন্ট (আইসিএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্বব্যাংক। প্রকল্পের আওতায় ডিএনসিসিকে ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতার আশ্বাস দিয়েছে এই আন্তর্জাতিক আর্থিক সংস্থা।

সোমবার (১৩ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টায় ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচার গুয়াঝে চেনের সঙ্গে বৈঠক করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

প্রজেক্ট সম্পর্কে ডিএনসিসির প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হয়েছে। তবে মেট্রোরেল স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে এখন তেমন ভালো কোনও ব্যবস্থা নেই। কিন্তু পৃথিবীর উন্নত শহরে মেট্রোস্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রোস্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।’

এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত ট্রান্সফরমিং ট্রান্সপোর্টেশন সম্মেলনে ঢাকার বাস্তবতায় আগামীর গণপরিবহন নিয়ে বক্তব্য রাখবেন মেয়র আতিকুল ইসলাম। এতে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময়সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতামত রাখবেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশনের ২০তম সম্মেলন চলছে। এ উপলক্ষে ডিএনসিসি মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি