সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিচার দাবি বিজেসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৯:৪৪আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯:৪৪

দেশের সর্বোচ্চ আদালতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত বিচার দাবি করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর সার্ক ফোয়ারা চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, পুলিশ যেখানে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে উল্টো যদি নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায় তা খুবই অনভিপ্রেত। ব্রডকাস্ট মিডিয়ার সবচেয়ে বড় সংগঠনের নেতারা এমন ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে বিভাগীয় শাস্তির দাবি করেন।

এ সময় বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক বলেন, ‘সর্বোচ্চ বিচার প্রাঙ্গণেও সাংবাদিকরা হামলার শিকার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখবো। প্রয়োজনে বিচার দাবিতে আরও কঠোর কর্মসূচি দেবে বিজেসি।’

সংগঠনের সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, ‘সর্বোচ্চ আদালত ঘটনা জানেন, আদালত চাইলে সুয়োমোটো রুল জারি করতে পারেন।’ ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে পুরো সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করারও আহ্বান জানান তিনি।

ট্রাস্টি মানষ ঘোষ বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর পুলিশ বাহিনীর বর্বর আচরণ পুরো জাতিকে হতবাক করেছে। যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিভাগীয় শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিজেসি সুরক্ষা বিভাগের প্রধান নির্বাহী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন বলেন, ‘দায়িত্ব পালনের সময় পুলিশের হাত থেকে নারী সংবাদকর্মীরাও রেহাই পায়নি, এটা অত্যন্ত দুঃখজনক।’

রাষ্ট্র যেন সাংবাদিক ও পুলিশ বাহিনীকে মুখোমুখি দাঁড় না করায় সে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের প্রতিবাদই যেন শেষ প্রতিবাদ হয়, সেটাই আশা করে সবাই।’

মানববন্ধনে বিভিন্ন ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি