ডেমরায় ছুরিকাঘাতে দুই যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ০০:৩৭আপডেট : ২১ মার্চ ২০২৩, ০০:৩৭

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন–স্থানীয় খান গার্মেন্টসের অপারেটর মো. রাজু (২৫) ও অগ্নিনির্বাপক সিলিন্ডার মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী মো. ইমন (২০)।

আহত রাজুর বন্ধু আরিয়ান ইসলাম ফয়সাল জানান, রাজু-ইমনসহ চার বন্ধু হাতিরঝিল এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস থেকে নামার পর আট-দশজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপরে হামলা চালায়। তার মধ্যে দুজন দৌঁড়ে পালিয়ে গেলেও রাজু বাম পায়ে হাটুর ওপর ও পিঠে এবং ইমন পিঠে ছুরিকাঘাতে আহত হয়।

দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

আহত রাজুর আরেক বন্ধু হোসেন আলী বলেন, ওই এলাকার এক মেয়ের সঙ্গে রাজুর সম্পর্ক ছিল। সেখানে তারা মাঝেমধ্যে ঘুরতে যেত। ওই মেয়ের মামাসহ আট-দশজন ছুরিকাঘাতে তাদের আহত করে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে আহত দুইজনের চিকিৎসা চলছে।

আহতরা ডেমরা বক্সনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকে।

/এআইবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান