যথাযথ শিক্ষা গ্রহণ করে রাষ্ট্রকে গর্বিত করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৯:৫৩আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০:০৮

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথাযথভাবে শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে গর্বিত করতে ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নগরীর লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজের নবীনবরণ-২০২৩ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, ‘সবকিছুর শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। আপনারা এখানে এসেছেন আপনাদের নিজের, বাবা-মা ও অভিভাবকদের স্বপ্ন পূরণ করতে।’

এ সময় নবীনদের স্বাগত জানিয়ে শেখ তাপস বলেন, ‘এই আয়োজন করা হয়েছে আপনাদের বরণ করে নিতে। ঢাকা মহানগর মহিলা কলেজ ডিএসসিসি পরিচালিত একমাত্র কলেজ। আমি এই কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি।’

/এএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী