সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ২৩:২৬আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২৩:৩৮

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের ৪২ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আনিসুল হক সাকি। তার মৃত্যুতে দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন একই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ মার্চ) ইউনিভার্সিটির আইন বিভাগের সামনে হাউজবিল্ডিং মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন মোল্লা সবুজ, ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জুয়েল, আইন বিভাগের ২৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট ফরহাদ মিয়া।

মানববন্ধনে বক্তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে আর কোনও সাকিকে যেন অকালে প্রাণ হারাতে না হয় সেই দাবিও জানানো হয়। পাশাপাশি লাব্বাইক বাসের রুট পারমিট বাতিল চেয়েছেন তারা।

কর্মসূচিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-আরিফ চৌধুরী, মাহবুবুর রহমান তুহিন, আলামিন হোসেন, রফিকুল ইসলাম, বুলবুল আহমেদ, সুমন হাওলাদার, শরীফ আহমেদ প্রমুখ।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী