ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ১৫:২৯আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৫:৩৫

রাজধানীর পূর্ব রামপুরায় ঘুড়ি ওড়ানোর সময় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রাফসান (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, শিশুটি অন্য ছেলেদের সঙ্গে ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.  ফারুক হোসেন এ তথ্য জানান।

রাফসান বরিশালের হিজড়া উপজেলার আবদুর রউফের ছেলে। বর্তমানে পূর্ব রামপুরা পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। সে সালামবাগ আনোয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মৃতের চাচা আব্দুর রশিদ বলেন, ‘রাফসান বাড়ির পাশে আটতলা ভবনে অন্য ছেলেদের সঙ্গে ঘুড়ি উড়াচ্ছি। এ সময় সে ছাদ থেকে পড়ে যায়।’

এসআই মো. ফারুক বলেন, ‘পূর্ব রামপুরায় আটতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে যায় রাফসান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার ভোরে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী