পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৫ মার্চ ২০২৩, ১৮:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৮:৩৫

রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা মো. শাহিনুর রহমান খান আহত হওয়ার ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন– আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু।

শনিবার (২৫ মার্চ) তুরাগ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি বলেন, ‘তুরাগ থানার ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে বৃহস্পতিবার (২৪ মার্চ) কয়েকজন মাদক কারবারি মাদক বেচাকেনা করছে বলে জানা যায়। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান ফোর্সসহ রাত ৭টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে থাকে। সেখান থেকে বের হয়ে সে এসআই শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এসআই শাহিনুরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।’

ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সবাই পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।’

আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী