রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ১৬:৪৪আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:৫১

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রতিবাদ কারায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পিয়াল হাসান (২৮)। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য জানান।

বরিশালের উজিরপুর চকমান গ্রামের মৃত আব্দুল মালেক চৌকিদারের ছেলে পিয়াল। বর্তমানে মিরপুর-১ জনতা হাউজিং শাহাআলীবাগ বস্তিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি শরবত বিক্রেতা ছিলেন।

মৃতের খালাতো ভাই মো. আজিজুল জানান, এক তরুণের কাছ থেকে টাকা কেড়ে নেয় এলকার চিহ্নিত ছিনতাইকারী মাইনুর হাসান (২১)। ওই তরুণ বিষয়টি পিয়ালকে জানায়। এতে পিয়াল প্রতিবাদ করতে গেলে মাইনুর তাকে পেটে ছুরিকাঘাতে আহত করে। মঙ্গলবার পিয়াল মারা যান।

এসআই সিদ্দিকুর রহমান বলেন, ‘গত ২২ মার্চ বিকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন  পিয়াল। মিরপুর-১ জনতা হাউজিংয়ের পাশে তার শরবতের দোকান রয়েছে। সেখানে তার দোকানের কাস্টমারের কাছ থেকে মাইনুর হাসান নামে এক যুবক টাকা কেড়ে নেয়। ওই কাস্টমার বিষয়টি পিয়ালকে জানান। প্রতিবাদ করায় মাইনুর ক্ষিপ্ত হয়ে পিয়ালের পেটে ছুরিকাঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শনিবার (২৫) মার্চ তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলকার সকাল পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

পুলিশের ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় পিয়াল ২২ মার্চ হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় মাইনুরকে গ্রেফতার করা হয়।

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী