ভুয়া বিয়ের কাগজ তৈরি করে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ২৩:৩১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২৩:৩১

এক তরুণীকে যশোর থেকে ঢাকায় এনে ভুয়া বিয়ের কাগজ তৈরি করে ধর্ষণ ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনায় আলমগীর খাঁ ওরফে আরিফ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। পুলিশ বলছে, নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে তরুণীদের বিশ্বাস অর্জন করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল সে। ওয়ারী থানা পুলিশ তিন দিনের অভিযানে নেত্রকোনোর কেন্দুয়া উপজেলার দুর্গম চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের সঙ্গে প্রতারণা ও ধর্ষণে জড়িত আসামিকে গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারি পুলিশ কমিশানার (এসি) মো. রেফাতুল ইসলাম।

তিনি বলেন, ‘যশোরে কোতোয়ালি উপজেলার ২৩ বছর বয়সী তরুণী সাবিনা আক্তার (ছদ্মনাম)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আলমগীর খাঁ ওরফে আরিফের সঙ্গে। মাত্র ১৫ দিনের পরিচয়ে আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। সেই সম্পর্ককে বিশ্বস্ততায় রূপ দিতে আরিফ নিজেই চলে যান যশোরে সাবিনাদের বাড়িতে। সরাসরি দেখায় আস্থা অর্জন শেষে আরিফের সঙ্গে বাড়ি ছাড়েন এই তরুণী।

প্রেমিক ছদ্মবেশে প্রতারক আরিফ সাবিনাকে যশোর থেকে সরাসরি পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় নিয়ে আসে। তিন পাতার স্ট্যাম্পে সাবিনাকে সই করতে বলে। এরপর ওই তরুণীকে নিয়ে ওঠেন পাশের একটি আবাসিক হোটেলে। সেখানে সাবিনাকে ধর্ষণ শেষে কৌশলে তার সঙ্গে থাকা নগদ টাকা, সোনার চেন ও মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে। প্রেমিকের মুখোশের আড়ালে থাকা আরিফ সাবিনাকে পুরান ঢাকার রাস্তায় ফেলে নিজ এলাকায় গিয়ে আত্মগোপন করে।

সহকারি কমিশনার রেফাতুল ইসলাম বলেন, গ্রেফতার আরিফের নির্দিষ্ট কোনও পেশা নেই। দীর্ঘদিন ধরে বেকার আরিফ মোবাইলে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করতো। তার মোবাইলে বেশ কয়েকটি ফেসবুক আইডি ও বিভিন্ন মেয়ের ব্যক্তিগত ছবি পাওয়া গেছে। যদিও নিজেকে সেনাবাহিনীর একজন সৈনিক পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো, তবে সে এমন কোনও পদে কখনো চাকরি করেনি। বরং এক সময়ে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো। সে সময় সেনাবাহিনীর পোশাক পাওয়ার দাবি করলেও সেটিও সঠিক নয়। এই পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিল।

বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দেওয়া আরিফ ২০১৩ সালে আরও এক তরুণীকে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে তার বন্ধুর বাসায় নিয়ে বন্ধুসহ ধর্ষণ করে। ওই ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া থানায় একটি ধর্ষণ মামলার তথ্য পাওয়া গেছে। আর এই ঘটনায় তার নামে আরও একটি মামলা হয়েছে।

/এএইচ/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি