ডেমরায় ‘নকল’ সয়াবিন তেলের কারখানা বন্ধ করে দিলো ভোক্তা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৬:০৫আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৬:০৫

রাজধানীর ডেমরা থানা এলাকায় একটি ভোজ্যতেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সত্যতা পান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় কোনও কাগজপত্র দেখাতে পারেনি কারখানা সংশ্লিষ্টরা। এজন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করে ডেমরা থানা পুলিশের একটি দল। অভিযানে দেখা যায়, চার ধরনের ব্র্যান্ডের নামে চার ধরনের বোতলে সয়াবিন এবং পাম ওয়েল বাজারজাত করা হয় এখান থেকে। কোনও পণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স নেই। তরু ও চেরী নামে পাম ওয়েল এবং দৃষ্টি ও ত্বীন নামে সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছিল এই কারখানা থেকে। যেসব মান এবং দিকনির্দেশনা মেনে একটি তেলের কারখানা করার কথা তার কিছুই সেখানে পাননি কর্মকর্তারা। এমনকি মালিককে কাগজপত্র নিয়ে কারখানায় আসতে বলা হলেও তিনি আসেননি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

মো. আব্দুল জব্বার মণ্ডল জানান, সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি। এছাড়া মালিককে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে হাজির হতে বলা হয়েছে। না হলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেবো।

এ সময় কারখানার কর্মচারীরা জানান, রাতের বেলা তারা এখানে তেল বোতলজাত করার কাজ করেন। কারখানা বৈধ না অবৈধ এ সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। সিলেট, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন বাজারে এই তেল বাজারজাত করা হয় বলে জানান তারা।  

/এসও/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম