প্রস্তুত হচ্ছে কমলাপুর, বিনা টিকিটের যাত্রী প্রবেশ রোধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৪:৪৪আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৪:৪৪

ঈদ যাত্রায় রেল যাত্রীদের ভোগান্তি দূর করতে এ বছর অনলাইনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। ফলে আগের মতো টিকিটের জন্য মধ্য রাত থেকে রেলস্টেশনে এসে অপেক্ষা করতে হয়নি যাত্রীদের। ইতোমধ্যে রেলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এখন অপেক্ষা ঈদে ট্রেন যাত্রার। এছাড়া ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে এ বছর জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কাটতে হয়েছে ক্রেতাদের। তাই যেসব যাত্রীর টিকিট আছে এবার তারাই কেবল রেলস্টেশনে প্রবেশ করতে পারবেন। কারণ বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে রেল কর্তৃপক্ষ এবার তৎপর।

আলোকসজ্জায় বসানো হচ্ছে নতুন এলডি লাইট

বুধবার (১২ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, দেয়ালে নতুন রঙের কাজ চলছে। আলোকসজ্জায় বসানো হচ্ছে নতুন এলডি লাইট। বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে স্টেশনের বাইরে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথ তৈরি করা হয়েছে। এরমধ্য দিয়ে সারিবদ্ধভাবে ঢুকতে হবে যাত্রীদের। প্রবেশের আগে দেখাতে হবে টিকিট। বিমানবন্দর স্টেশনেও ফাঁকফোকর বন্ধ করেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই ঈদের সময় বিপুল সংখ্যক যাত্রী বিনা টিকিটে রেল ভ্রমণ করেন। এতে রেলের ভেতর থাকা প্রকৃত যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এছাড়া বিনা টিকিটের যাত্রীরা ঝুঁকি নিয়ে ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে রেল ভ্রমণ করেন। এসব বন্ধ করতে এবার টিকিট দেখে যাত্রী প্রবেশ নিশ্চিত করতে আগের থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চলছে দেয়ালে নতুন রঙের কাজ

টিকিটধারী যাত্রীদের ভ্রমণ নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বছর ঈদ যাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্য করতে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করছে। ইতোমধ্যে কোনও ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঘরে বসে অনলাইনে টিকিট কেটেছেন। এবার টিকিট যার সেই কেবল ট্রেন ভ্রমণ করতে পারবেন।’

রঙের কাজ চলছে

তিনি বলেন, ‘বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে অনুপ্রবেশ ঠেকাতে এবং যাত্রীরা যেন শৃঙ্খলার সঙ্গে স্টেশনে প্রবেশ করতে পারে সে জন্য অস্থায়ীভাবে বাঁশ দিয়ে প্রবেশ পথ তৈরি করা হয়েছে। এছাড়া রেল স্টেশনের ভেতরে নতুন করে রঙ করা, লাইট বসানোসহ গ্রিলগুলোও মেরামত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বরাবরের মতো তৎপর থাকবে।’

 

ছবি: আবদুল হামিদ

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি