স্মার্ট দেশ গড়তে স্মার্ট ডিভাইসের প্রয়োজন: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ০২:০২আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:০২

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন।’

শুক্রবার (১৪ এপ্রিল) বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা-১৪৩০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী (১১-২০ এপ্রিল) এই মেলা চলবে।

মেলায় ফাইভ ব্রাদার্স করপোরেশনের স্টল ঘুরে দেখার সময় মন্ত্রী প্রতিষ্ঠানটির স্মার্ট উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানান মেলায় আগত সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করার জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বিসিক চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা আনাস খান এবং ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের উদ্যোক্তারা। 

মেলায় আগতদের জন্য থাকছে আকর্ষণীয় সব সুযোগ। ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্যের পাশাপাশি কেনা যাবে গৃহস্থালি ইলেকট্রনিকস সামগ্রী, গেমিং ডিভাইস, মনিটর। আরও থাকছে মেলায় প্রোডাক্ট পছন্দ করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুযোগ। ফাইভ ব্রাদার্স করপোরেশনের ২১, ২২ ও ২৩ নম্বর স্টলে এসব সুবিধা পাওয়া যাচ্ছে। 

বৈশাখী মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টল খোলা থাকবে।

/এএইচ/এফআর/
সম্পর্কিত
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী