মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ০২:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৪:৫০

রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ শুরু করে।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

তিনি আরও বলেন, রাত ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শাহজাহান সিকদার বলেন, এখন ভবনটিতে সার্চ করা হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানান এই কর্মকর্তা।

পুলিশ বলছে, উৎসুক জনতাকে সরিয়ে দিলেও তারা আবার এসে জড়ো হতে থাকে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ফায়ার সার্ভিস যাতে তাদের কাজের গতিশীলতা পায়, কোনও বাধার সৃষ্টি না হয়।

মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) মো. আখতারুজ্জামান বলেন, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বেবি শপ ছিল। সিঁড়িগুলো ছিল কনজাস্টেড। এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোদমে নির্বাপণ করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আমরা শুনতে পেরেছি পাশে একটি ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

তিনি জানান, ছয়তলা ভবনের দোতলা ছিল বাণিজ্যিক এবং ওপরের চারতলা আবাসিক। ঘটনাস্থলের নিরাপত্তা জন্য পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে বেবি শপের ম্যানেজার রনি বলেন, ভবনের নিচতলা ও দোতলায় ছোট বাচ্চা ও বড়দের কাপড়চোপড় বিক্রি হতো। কাপড়চোপড় যা ছিল, সবই পুড়ে গেছে। এতে আমার দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম