বন্ধুর বাইকে চড়ে মার্কেট যাওয়া হলো না নওসিনের, ঘাতক ট্রাক কেড়ে নিলো প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৩, ০১:১৮আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০১:১৯

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া থেকে বন্ধু রাহাদ হোসেনের মোটরসাইকেলে চড়ে ওয়ারিতে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন নওসিন আক্তার। রাত ৯টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের কাছে বঙ্গভবনের উল্টো পাশে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এর ফলে পেছনে বসে থাকা নওসিন ছিটকে পড়েন রাস্তায়, গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন বাইক চালক রাহাদ।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ট্রাকের চালককে।

নিহত নওসিন খিলগাঁও তিলপাপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে। নওসিন ও রাহাদ উভয়েই শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে তারা কোথায় পড়াশোনা করতেন এ বিষয়ে জানা যায়নি।

আহত রাহাদ পুলিশকে জানিয়েছেন, রাত ৯ টার দিকে তার মোটরসাইকেল তিলপাপাড়া হতে মার্কেট করার জন্য ওয়ারিতে যাওয়ার সময়ে মতিঝিল থানাধীন বঙ্গভবনের উল্টো পাশে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে নওসিন পেছন থেকে ছিটকে পড়ে যান। এতে নওসিন গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯ টা ৫৫ মিনিটে  নওসিনকে মৃত ঘোষণা করেছেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নিহত নওসিনের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে। আহত রাহাদ চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/এএইচ/এএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম