মেট্রোরেলে এখনও ঈদের আমেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ১৩:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:১৪

ঈদের ছুটি শেষ হয়েছে গত তিন দিন আগে। তবু ঈদের আমেজ রয়ে গেছে মেট্রোরেলে। উপচে পড়া ভিড় না থাকলেও কেবল ভ্রমণের জন্য আসা যাত্রীর কমতি নেই। পাশাপাশি রয়েছে কর্মস্থল এবং বিভিন্ন প্রয়োজনে মেট্রোরেলে যাতায়াত করা যাত্রীরাও।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সরেজমিনে এই চিত্র দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে গ্রামের বাড়ি যাওয়ায় ঈদের শুরুতে মেট্রোরেল ভ্রমণ করতে পারেননি। তাই বাড়ি থেকে ফিরে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। কেউ আবার ঢাকায় বেড়াতে আসা আত্মীয়দের সুযোগ করে নিয়ে এসেছেন মেট্রোরেল ভ্রমণ করাতে। কেউ কেউ জানান, ঈদের শুরুতে ভিড় ও সময় মতো আসতে না পারায় এখন এসেছেন। উৎসুক যাত্রীদের পাশাপাশি রয়েছে নিয়মিত প্রয়োজনে যাতায়াত করাও যাত্রীরা। যাতায়াতে তাদের কিছুটা বিলম্ব হলেও মেনে নিচ্ছেন ঈদ আমেজের বিষয়টি।

ঈদে পরিবার ও অত্মীয়স্বজন নিয়ে মেট্রোরেলে ঘুরতে আসনে অনেকে

কিশোরগঞ্জ থেকে ঢাকায় বেড়ায়ে আসা আত্নীয়সহ পরিবার নিয়ে মেট্রোরেল ভ্রমণে এসেছেন আলি ইসলাম। তিনি বলেন, ‘ঈদে আমার বাসায় আত্মীয়স্বজন এসেছেন। আগামীকাল তারা চলে যাবেন। তাই আজ তাদের নিয়ে মেট্রোরেল ভ্রমণে এসেছি। বাসার লোকেরা কখনও মেট্রোরেলে চড়েনি। এই সুযোগে সবাইকে নিয়ে আসলাম।’

খুলনায় পরিবার নিয়ে ঈদ করতে গিয়েছিলেন ইমরান আল সুমন। ফিরে এসে পরিবারের আবদারে মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘ঈদে গ্রামে গিয়েছিলাম। পরিবারের বিশেষ করে শিশুদের আগ্রহ মেট্রোরেল চড়বে, তাই পুরাপুরি ব্যস্ত হওয়ার আগেই তাদের নিয়ে ঘুরতে এসেছি। খুবই সুন্দর যাতায়াত ব্যবস্থা।’

মেট্রোরেলের টিকিট কিনছেন যাত্রীরা

ঈদের পরের দিন এসেও মেট্রোরেল ভ্রমণের সুযোগ হয়নি বলে জানানা হাসেম ও মুস্তাকিম নামে দুই বন্ধু। হাসেম বলেন, ‘ঈদের পরের দিন এসেছিলাম। কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল। আজ আবার এসেছি। তাও ভিড় কম না।’

আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে আসা আবদুল রশিদ বলেন, ‘যাচ্ছি নিউরোসায়েন্সেস হাসপাতালে। বাসার কাছেই মেট্রোরেল স্টেশন, তাই মেট্রোরেলে চড়ে যাচ্ছি। এমনিতে এদিকে কোনও কাজ থাকলে মেট্রোরেল ব্যবহার করি। চলাচলে সুবিধা আছে।’

উত্তরা থেকে অফিসের কাজে আসা মো. সাইদ বলেন, ‘আমাকে প্রায়ই অফিসের কাজে আগারগাঁও আসতে হয়। এমনিতে সাধারণ দিনগুলোতে কোনও ঝামেলা হয় না। আজ ঘুরতে আসা যাত্রীদের কারণে ভিড় দেখছি।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের