রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটকের মালামাল ছিনতাই মামলার আসামি খায়রুল ইসলাম স্বপনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শামছুল আলম আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।
মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি জানান।
জানা যায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার পর ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও আশপাশ এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়। উদ্ধার করা হয় মালামাল।
আরও পড়ুন-








