‘ধর্মঘট নিষিদ্ধ বিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৬:১৮আপডেট : ০১ মে ২০২৩, ১৬:২২

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, শ্রমিক-কর্মচারীদের সংগ্রামের হাতিয়ার ধর্মঘট নিষিদ্ধ করার জন্য আইন করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছে সরকার। এই বিলের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মহান মে দিবস উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে সোমবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, ‘মে দিবস সারা দুনিয়ার শ্রমিক শ্রেণির সংগ্রাম ও শপথের এক দিন। কাজের ঘণ্টা কমানো, সংগঠন করার অধিকারের দাবিতে বাংলাদেশের শ্রমিক শ্রেণি এই দিনটি পালন করছে।’

দেলোয়ার হোসেন বলেন, ‘চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বাজারি শোষণে মেহনতি মানুষের জীবন আজ বিপন্ন। অথচ সরকার উন্নয়নের ঢোল পেটাচ্ছে।’

প্রবাসী শ্রমিকদের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে। চিনিকল বন্ধ করে দেশে ব্যবসায়ীদের রাজত্ব কায়েম করেছে। এই লুটেরা ব্যবসায়ীদের হাত থেকে জনগণকে মুক্ত করার সংগ্রামে শ্রমিক শ্রেণিকে নেতৃত্ব দিতে হবে।’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখে– বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, ইউনাটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, গার্মেন্টস শ্রমিক নেতা মো. আসাদুল্লাহ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী রূপসী চাকমা।

বক্তব্যের মাঝে মাঝে মে দিবসের গণসংগীত পরিবেশন করে মুক্তির মঞ্চ গানের দল। হেমন্ত দাষের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন টিপু সুলতান, আকাশ ডোম, মাসুক কাওয়াল, রাতুল অরণ্য, মো. হোসেনসহ অন্যান্য শিল্পী।

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের