৩১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৪:৫৬আপডেট : ০৯ মে ২০২৩, ১৫:০২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। সোমবার (৮ মে) কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. সাদ্দাম হোসেন (২৫), মো. রাজ্জিকুল ইসলাম ওরুফে রাব্বিকুল (১৯), সাজেদা বেগম (৫০) ও মোছা. রানী বেগম (৩৪)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ মে) বেলা দেড়টায় এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র‍্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে বলেও জানায় র‍্যাব।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম