হিটস্ট্রোকে আদালত প্রাঙ্গণে আইনজীবীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ২১:৩৫আপডেট : ১১ মে ২০২৩, ২২:১৩

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পেশাগত দায়িত্ব পালনের সময় শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সহকর্মীদের দাবি, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন। হঠাৎ মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সামনে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখন উপস্থিত আইনজীবীরা তাকে ঢাকা আইনজীবী সমিতির মেডিক্যালে নিয়ে যান। তখন পর্যন্ত তার সেন্স ছিল। এরপর অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাধারণ আইনজীবীদের মুখে শুনেছি তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। আমরা এখনও ডেথ সার্টিফিকেট পাইনি। তাই মৃত্যুর প্রকৃত কারণ বলতে পারছি না।’

আইনজীবীরা জানান, তীব্র দাবদাহের মধ্যে কোর্ট-গাউন পরার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আইনজীবীরা গ্রীষ্মকালীন ড্রেসকোড পরিবর্তনের জন্য বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। এরমধ্যেই এই আইনজীবীর মৃত্যু হলো।

আইনজীবী শফিউল আলম ওরফে আলাউদ্দিনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন।

/এমকেআর/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান