অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো স্কুলছাত্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ২০:১৪আপডেট : ১২ মে ২০২৩, ২০:১৪

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মটরসাইকেল চালক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মো. শাওন হোসেন (১৭)। সে মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (১২ মে) বিকাল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা সংবাদ পেয়েছি ধার্মিক পাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। আমাদের টিম গিয়েছে। বিষয়টি তদন্তাধীন।

উদ্ধারকারী শুভ জানিয়েছেন, বিকালের দিকে মোটরসাইকেলটির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শাওন। এ ঘটনায় অটোরিকশার চালক ও দুই যাত্রী সামান্য আহত হয়। পরে গুরতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে স্বজনরাসহ বিকাল সোয়া চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রাইভেটকার চালক নিজাম উদ্দিনের ছেলে শাওন। বর্তমান মুগদা মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম